weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে বাসায় স্থানান্তর

প্রকাশ :

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে কারাগার থেকে বাসায় স্থানান্তর

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
দুর্নীতির মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বাকি সাজা গৃহবন্দি অবস্থায় ভোগ করতে কারাগার থেকে বাসায় ফিরেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পুলিশের সশস্ত্র পাহারায় একটি এসইউভিতে করে কুয়ালালামপুরের বাসায় পৌঁছান ৭৩ বছর বয়সি নাজিব। 

রাষ্ট্রীয় সম্পদ তহবিল থেকে শত শত কোটি ডলার আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর চার বছর কারাগারে ছিলেন নাজিব। 

এক দশক আগে ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর নাজিব সরকারের পতন ঘটে। মালয়েশিয়া থেকে শুরু করে গোল্ডম্যান স্যাকস ও হলিউডের প্রভাবশালী ব্যক্তিদের নামও এ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। 

তদন্তকারীদের হিসাব অনুযায়ী, রাষ্ট্রীয় সম্পদ তহবিল ওয়ানএমডিবি’র সহ-প্রতিষ্ঠা ছিল নাজিব, এ তহবিল থেকে প্রায় ৪৫০ কোটি ডলার (৩৩০ কোটি পাউন্ড) সরিয়ে ব্যক্তিগত হিসাবে নেওয়া হয়েছিল। এর মধ্যে নাজিবের হিসাবেও অর্থ যায়।

কৌঁসুলিদের দাবি, নাজিবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন হিসাবে ১০০ কোটি ডলারের বেশি অর্থ জমা হয়েছিল।

নাজিবের আইনজীবীদের দাবি, তার উপদেষ্টারা তাকে ভুল বুঝিয়েছিলেন। বিশেষ করে অর্থলগ্নিকারী ঝো লো তাকে বিভ্রান্ত করেছিলেন। ঝো লো অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তিনি এখন পলাতক।

মঙ্গলবার নাজিবের বাসায় ফেরার আগেই রাজধানীর অভিজাত এলাকার ওই বাড়িটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে ঘোষণা করা হয়।
তবে সমালোচকরা বলছেন, নাজিবকে কারাগার থেকে বাসায় পাঠানোর সিদ্ধান্ত দুর্নীতিবিরোধী লড়াইকে দুর্বল করবে। মালয়েশিয়ার আইনে গৃহবন্দি থাকার কোনো বিধান নেই বর্ণনা করে তারা এ সিদ্ধান্তের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজিব। দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও দুটি মামলায় তিনি দোষী সাব্যস্ত হন।

প্রথম মামলায় ২০২০ সালে তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২২ সালে তাকে কারাগারে পাঠানো হয়। পরে আপিলের মাধ্যমে সাজা অর্ধেক হয়ে যায়।

গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা তাকে শর্তসাপেক্ষে ক্ষমা করেন। এতে বাকি দুই বছরের সাজা বাসায় থেকে ভোগ করার সুযোগ পান তিনি।

বিবিসি লিখেছে, শুক্রবার তাকে বাসায় স্থানান্তরের কথা ছিল। তবে রাজকীয় আদেশের ব্যাখ্যা চেয়ে অ্যাটর্নি জেনারেল আবেদন করার পর সেই প্রক্রিয়া স্থগিত হয়। মঙ্গলবার হাই কোর্ট বলেন, গৃহবন্দি থাকার আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

রাজকীয় ক্ষমার শর্তের অংশ হিসেবে নাজিবের দলকে এক কোটি ২০ লাখ ডলার জরিমানাও দিতে হয়েছে। এই ক্ষমার ফলে তিনি কারাগারের পরিবর্তে বাসায় থেকে বাকি সাজা ভোগের সুযোগ পেয়েছেন।

ওয়ানএমডিবির সাবেক সহযোগী প্রতিষ্ঠান এসআরসি ইন্টারন্যাশনাল থেকে চার কোটি ২০ লাখ মালয়েশীয় রিঙ্গিত (এক কোটি ডলার বা ৭৭ লাখ পাউন্ড) নাজিবের ব্যক্তিগত হিসাবে স্থানান্তরের ঘটনায় ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও বিশ্বাসভঙ্গের দায়ে তাকে সাজা দেওয়া হয়েছিল।

এদিকে আরও বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বরে দ্বিতীয় মামলায় দেওয়া ১৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করছেন নাজিব।

ওই মামলায় রাষ্ট্রীয় সম্পদ তহবিল ওয়ানএমডিবি থেকে প্রায় ২৩০ কোটি মালয়েশীয় রিঙ্গিত বা ৫৬ কোটি ৯০ লাখ ডলার আত্মসাতের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এদিকে ২০২৮ সালের আগস্টে নাজিবের গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। গৃহবন্দি থাকার মেয়াদ শেষ হলে তাকে দ্বিতীয় মামলার সাজা ভোগ করতে হবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩ উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, নিহত ৩ নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড নেত্রকোনার ১১ বছরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড শাহজাদে কোরকুত মসজিদ : একটি প্রাচীন গির্জা থেকে মসজিদে রূপান্তরের ইতিহাস শাহজাদে কোরকুত মসজিদ : একটি প্রাচীন গির্জা থেকে মসজিদে রূপান্তরের ইতিহাস গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো ইউরোপ