weather ২১.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে নতুন হামলা করছে না যুক্তরাষ্ট্র : ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ :

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে নতুন হামলা করছে না যুক্তরাষ্ট্র : ডোনাল্ড ট্রাম্প

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইরানে আপাতত বড় কোনো হামলা না চালাতে সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশ অনুরোধ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এ কারণে তিনি হামলা চালাচ্ছেন না।

ট্রাম্প বলেন, চাইলে মাত্র তিন দিনে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারি। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে তেহরানকে আপাতত শুধু অর্থনৈতিক ও সামরিক চাপে রেখেছি।

ট্রাম্প বলেন, সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, পরিস্থিতি যেমন আছে, আপাতত তেমনই রাখতে। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি তাদের সঙ্গে একমত কি না, তা নিশ্চিত নই। এসব দেশ অনুরোধ না করলে ইরানে নতুন করে হামলা চালাতেন কি না, এমন প্রশ্নে ট্রাম্পের জবাব, হ্যাঁ, চালাতাম।

ট্রাম্প বলেন, এক দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনের মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনের মধ্যেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।

ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলসহ জ্বালানির দাম বেড়েছে। এ মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানে অটল তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস টানা চার দফা কমলো সোনার দাম টানা চার দফা কমলো সোনার দাম