weather ২১.৯৯ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ :

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া হিরকের দোকানে বসা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. জাকির হোসেন রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জলিল শেখের ছেলে এবং সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য। এ ছাড়া তিনি পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাগেরহাট জেলার ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। হীরকের দোকানের পাশে মোটরসাইকেল রেখে একজন দোকানের ভেতরে প্রবেশ করে জাকির হোসেনের মাথায় গুলি করেন। পরে তারা মোটরসাইকেলে করে ফকিরহাটের দিকে পালিয়ে যান। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা জাকিরকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।  

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সন্ত্রাসীরা জাকির হোসেনের মাথা লক্ষ্য করে গু‌লি করে। গু‌লির পর তারা ঘটনাস্থল ত্যাগ করে। জাকির পেশায় একজন ইট বালু ব্যবসায়ী ছিলেন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, ঘটনার সংবাদ পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর— ২০ দিনে খুলনায় গুলির ঘটনা ঘটেছে ১৩ বার। এতে করে ছয় জন নিহত হয়েছেন। এ ছাড়া খুলনায় গত ২০ দিনে আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে দুটি ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে জখম করে এবং অন্য ঘটনায় পিটিয়ে হত্যা করা হয়েছে।

সব মিলিয়ে ২০ দিনে নয়টি হত্যাকাণ্ডের মধ্যে পাঁচটি ঘটেছে খুলনা নগরে, বাকি চারটি জেলার রূপসা ও ডুমুরিয়া উপজেলায়। 

একের পর এক গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের তথ্যও আসছে। তবু গুলি ও হত্যার ঘটনা বন্ধ হচ্ছে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি জলবায়ু অর্থায়নে অনেক প্রয়োজন, সামান্য প্রাপ্তি এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় মামলা, তদন্ত শুরু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও কোলেট ক্রেস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আভাস টানা চার দফা কমলো সোনার দাম টানা চার দফা কমলো সোনার দাম