weather ২০.৯৯ o সে. আদ্রতা ৮৮% , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর ঘটনায় নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক

প্রকাশ :

মৃত্যুর ঘটনায় নিষেধাজ্ঞা পেলেন সেই গোলরক্ষক

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
ফুটবল মাঠের একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্ত কেড়ে নিয়েছিল একটি প্রাণ। সেই মর্মান্তিক ঘটনার জেরে এবার শাস্তির মুখে পড়লেন সংঘর্ষে জড়ানো সেই গোলরক্ষক। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এফসি আন্দোরার হেসুস ওওনোকে নিষিদ্ধ করল ১২ ম্যাচের জন্য। দেশটির ফুটবলে শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিই দেওয়া হলো তাকে।

গত ২ নভেম্বর স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের সঙ্গে অসাবধানতাবশত সংঘর্ষ হয় ওওনোর। মাঝমাঠে বলের দখল নিতে গিয়ে ওওনোর হাঁটু সজোরে আঘাত করে দে মিগেলের বুকে। সেই সংঘর্ষে গুরুতর আহত হন ৩০ বছর বয়সী দে মিগেল। হাসপাতালে পরদিনই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

দে মিগেলের গুরুতর চোটের পর ম্যাচটি আর শেষ করা হয়নি। দুই দলের খেলোয়াড়দের সীমাহীন উদ্বেগের মধ্যে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি। সংঘর্ষের ঘটনায় ২৫ বছর বয়সী ওওনোকে সরাসরি লাল কার্ডও দেখানো হয়েছিল।

ঘটনার তদন্ত ও রেফারির প্রতিবেদন পর্যালোচনা করে শুক্রবার সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ ফেডারেশনের শৃঙ্খলা কমিটি। প্রতিবেদনে ওওনোর চ্যালেঞ্জকে প্রতিপক্ষের বুকে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে করা সহিংস আঘাত হিসেবে বর্ণনা করা হয়েছে। সেই বিবেচনাতেই ১২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই গোলরক্ষককে।

তবে এই শাস্তির বাইরেও ওওনোর জন্য অপেক্ষা করছে এক কঠিন বাস্তবতা। মাঠের সেই সংঘর্ষের পর থেকে তার ফুটবল ভবিষ্যৎই অনিশ্চয়তায়। আদৌ আর পেশাদার ফুটবলে ফিরবেন কি না, সে সিদ্ধান্ত এখনো নিতে পারেননি ইকুয়েটোরিয়াল গিনির এই খেলোয়াড়।

আন্দোরার কোচ কার্লেস মানসো জানিয়েছেন, ওওনো বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। ফুটবলে ফেরার জন্য তাকে কোনো চাপ দেওয়া হচ্ছে না। বরং এই কঠিন সময়ে ক্লাব তার পাশে থাকবে এবং নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেবে।

সেই ম্যাচটির পরিণতিও হয়েছে ব্যতিক্রমী। ২-২ গোলে সমতা থাকা অবস্থায় যোগ করা সময়ের সপ্তম মিনিটে পরিত্যক্ত হয় খেলা। তবে ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। এমন শোকাবহ পরিস্থিতিতে ওই ফল বহাল রাখাকেই সবচেয়ে সম্মানজনক বলে মনে করেছে তারা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে পাকিস্তান বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ দেশের বাজারে টানা পাঁচ দফা কমল স্বর্ণের দাম দেশের বাজারে টানা পাঁচ দফা কমল স্বর্ণের দাম কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন