weather ২০.৯৯ o সে. আদ্রতা ৮৮% , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার নামে মামলা

প্রকাশ :

গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার নামে মামলা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের ঐতিহ্যবাহী গান্ধী পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত পোস্ট দেওয়ার অভিযোগে বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

অভিযোগ রয়েছে, তার পোস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও সঞ্জয় গান্ধীর মৃত্যু নিয়ে উসকানিমূলক মন্তব্য করা হয়েছে।
 
হিমাচল প্রদেশের শিমলার বাসিন্দা অতুল শর্মা এ অভিযোগ করেন। তার দাবি, কঙ্গনার পোস্টগুলোতে গান্ধী পরিবারের সদস্যদের মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এসব পোস্ট রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে জনমনে বিভ্রান্তি ও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে বলেও অভিযোগ করেন তিনি।

শিমলার পুলিশ সুপার গৌরব সিং শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তদন্ত চলছে।

অভিযোগকারী অতুল শর্মার ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ নভেম্বর) কঙ্গনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে এসব পোস্ট দেন। এর মধ্যে একটি পোস্টে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ বলে উল্লেখ করা হয়। পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়, তার পরিবারের সদস্যদের একের পর এক হত্যার ঘটনা তাকে সরকারপ্রধান হওয়ার পথ তৈরি করে দিয়েছিল। পোস্টটির শেষে ‘কী সুবিধাজনক’ মন্তব্যও করা হয়।

অভিযোগে আরও বলা হয়, কঙ্গনা দাবি করেছিলেন, সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তার স্ত্রী মানেকা গান্ধীকে পারিবারিক বাসভবন থেকে বের করে দেওয়া হয়েছিল।

অতুল শর্মা এসব পোস্টের বিষয়ে দ্রুত মামলা করার পাশাপাশি সাইবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পুলিশ মহাপরিচালকের কাছে ইমেইল পাঠান। তার অভিযোগ, পোস্টগুলোতে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে পাকিস্তান বাংলাদেশের স্বপ্নভঙ্গ, সাফের ফাইনালে পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ দেশের বাজারে টানা পাঁচ দফা কমল স্বর্ণের দাম দেশের বাজারে টানা পাঁচ দফা কমল স্বর্ণের দাম কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন কথাসাহিত্যিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন