weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশ :

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
‎রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। 

‎বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

‎তিনি জানান, সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর আসে। এরপর আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তবে এখনো ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।
‎
‎লিমা খানম আরও জানান, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে না পৌঁছানোয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
‎
‎তিনি বলেন, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে।

এর মাঝে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশনের দুটি, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত রোডম্যাপ চায় বাংলাদেশ থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ থমথমে টুঙ্গিপাড়া, থানার কার্যক্রম বন্ধ ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা ফের ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, বৃষ্টির সম্ভাবনা সিরাজগঞ্জে সোনার গহনার জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে সিরাজগঞ্জে সোনার গহনার জন্য মাকে হত্যা, মরদেহ রাখেন ট্রাঙ্কে