সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেপ্তার
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি
সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি।
এই তথ্য নিশ্চিত করেছেন এসআরবি ফোর্সেস সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি জানান, সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরবি-০১-এর একটি আভিযানিক দল বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআরবির এই কর্মকর্তা।
ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বলেন, উনি (হিরু) আমাদের কাছে আছেন।
মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম হিরু নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন ছিলেন।
পিপলসনিউজ/আরইউ