weather ২৮.০৩ o সে. আদ্রতা ৮৫% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা

প্রকাশ : ১৮-০৬-২০২৬ ১৯:৫৫

নিহত সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসাইন/ ফাইল ছবি।

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে টেবিলে পড়ে ছিল একটি চিরকুট, আর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল এক স্কুল শিক্ষকের লাশ। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলেজগেট স্কুল-সংলগ্ন ভাড়াবাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ।

নিহত বিল্লাল হোসাইন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি ২০১৬ সালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছিলেন।

নিহতের স্ত্রী রুমা বেগম জানান, তিনি মেয়ে মরিয়মকে বাসার কাছে বিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখেন, তাদের ঘরের দরজা বন্ধ। ডাকাডাকির পরেও দরজা না খোলায় তিনি চিৎকার করতে থাকেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

স্থানীয়রা জানান, রুমা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হন। পরে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মো. বিল্লাল হোসাইনকে দেখতে পান।

শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় কক্ষের টেবিল থেকে একটি চিরকুট উদ্ধার করে থানায় নেওয়া হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার আগে মো. বিল্লাল হোসাইন কী লিখেছিলেন, সেটি প্রকাশ করেনি পুলিশ কর্তৃপক্ষ।

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, ‘বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর। কেন তিনি আত্মহত্যা করলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি মানসিক হতাশায় ভুগছিলেন।’

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার