weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক কাউন্সিলর আকাশ কুমার ও তার স্ত্রীর নামে দুদকের পৃথক মামলা

প্রকাশ : ০৪-০৩-২০২৫ ০২:২১

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের  ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (৩ মার্চ) দুপুরের দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন । 

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার সম্পদ অর্জন ও তা ভোগদখলে রাখার অপরাধে মেসার্স তালুকদার অ্যান্ড কোং-এর প্রোপাইটর আকাশ কুমার ভৌমিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়।  

মো. আক্তার হোসেন বলেন, আসামি পপি রানী ভৌমিকের জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকা মূল্যের সম্পদ অর্জন ও তা ভোগ দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়।  দুটি মামলার বাদীই দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ।  


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী