weather ২৫.৯ o সে. আদ্রতা ৭৭% , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু

প্রকাশ :

ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩২১ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবরের ১৩ দিনে মারা গেছেন ৭৬ জন। আর হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজার ৩১৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (১৪ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭০ জন ভর্তি হয়েছেন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হন ২৪১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১৩ জন।

অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৫ জন, চট্টগ্রামে ২৫৬ জন, খুলনায় ২৫৪ জন, ময়মনসিংহে ১১৪, রাজশাহী ১৭০, রংপুরে ৭০ এবং সিলেটে ১৭ জন ভর্তি হয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতের তালিকা নিয়ে বিতর্ক জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতের তালিকা নিয়ে বিতর্ক ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু টঙ্গীতে ওষুধ কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে টঙ্গীতে ওষুধ কারখানার আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘটে গেলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী