weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৭% , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার

প্রকাশ :

নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার অপূর্ব ও সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ, ছবি : সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপূর্ব (২২) দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি পুলিশ কর্মকর্তা এসআই শফিকুল হত্যা মামলারও আসামি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন সংবাদ ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে পিবিআই, সিআইডি ও ডিবির সমন্বিত দল তদন্ত করছে।

সীমান্তে চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ে লেখালেখি করতেন লুৎফুজ্জামান ফকির আলিফ। গত বছরের ৩০ নভেম্বর নেত্রকোনার তৎকালীন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছিলেন তিনি। ওই সভার একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আলিফকে বলতে শোনা যায়, অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি করায় তিনি হুমকির মুখে রয়েছেন। অস্ত্র নিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে— এমন তথ্য পাওয়ার কথাও পুলিশ সুপারকে জানিয়েছিলেন তিনি। একপর্যায়ে আলিফ বলেন, ‘আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, এই আসামিদের যদি না ধরা হয়, তাহলে হয় তাদের থেকে আমাকে বড় সন্ত্রাসী হতে হবে, না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, ইশরাক বললেন গুজব মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, ইশরাক বললেন গুজব ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহারে আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা: ডিবি প্রধান ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহারে আইনের ব্যত্যয় ঘটলে ব্যবস্থা: ডিবি প্রধান বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই দেশের আগামীর মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই দেশের আগামীর মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী