weather ৩৪.৮৬ o সে. আদ্রতা ৪০% , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ :

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়/ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়োগে অনিয়মের মাধ্যমে সরকারের ৮১ লাখ টাকা আর্থিক ক্ষতির অভিযোগে বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৫ অক্টোবর) দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের নথি অনুযায়ী, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন বহির্ভূত পদে জনবল নিয়োগ এবং ওই প্রক্রিয়ায় সাবেক উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্ত ও সাবেক রেজিস্ট্রার সন্তোষ কুমার বসু পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এ অনিয়ম করেন বলে অভিযোগ উঠেছে। 

নথিতে বলা হয়েছে, ইউজিসির অনুমোদনবহির্ভূত এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের অতিরিক্ত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে অবৈধভাবে বাছাই বোর্ডের সদস্যদের প্রভাবিত করা হয়। পরে উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দিতে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করা হয়।

দুদকের নথিতে উল্লেখ করা হয়, এসব নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা পরিশোধ করা হয়েছে, যা সরকারের আর্থিক ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ঘটনায় স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

পিপলসনিউজি/এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ট্রাক চালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু ট্রাক চালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ২ নম্বর সতর্ক সংকেত সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ২ নম্বর সতর্ক সংকেত সাজেকে পঞ্চম দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ সাজেকে পঞ্চম দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, এমন সুন্দর নিতম্ব দেখিনি নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, এমন সুন্দর নিতম্ব দেখিনি চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী