weather ৩৫.৩৭ o সে. আদ্রতা ৫০% , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশ :

লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ জন বাংলাদেশি। ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে (ইউজেড-২২২) মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৫টা ৪০ মিনিটে তারা বাংলাদেশে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে ফেরা বাংলাদেশিদের বেশির ভাগ সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে বিভিন্ন সময়ে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে দেশে ফেরা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা।

এ সময় তাদের দুর্বিষহ অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়, যাতে অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ে।

আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। প্রয়োজনে তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ রংপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ বুথফেরত জরিপ বলছে নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০ বুথফেরত জরিপ বলছে নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকরা রাশিয়ার যুদ্ধে পাচার বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকরা রাশিয়ার যুদ্ধে পাচার গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানতে কমিটি গঠন গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ বিভ্রাট, কারণ জানতে কমিটি গঠন