weather ২৪.৫২ o সে. আদ্রতা ৬৪% , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত আসলেন ৪৫ বাংলাদেশি

প্রকাশ :

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত আসলেন ৪৫ বাংলাদেশি

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আটক ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটির স্থানীয় সময় বুধবার (১৯ ফেব্রুয়ারি) তাদের দেশে পাঠানো হয়।

এর আগে কুয়ালালামপুর বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ৬৮ বিদেশিকে আটক করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। এদের মধ্যে ৪৫ জনই বাংলাদেশি।

এক বিবৃতিতে একেপিএস জানায়, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি।

বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারো জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়।

পরে ১৬ জন পাকিস্তানি, ৪৫ জন বাংলাদেশি ও সাতজন ভারতীয় নাগরিককে কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাইবাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ (এনটিএল) দেওয়া হয়।

সংস্থাটি আরো জানায়, গত ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কেএলআইএরের নজরদারি দল দুই হাজার ৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জলবায়ু ঝুঁকির দেশগুলোতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ : ইউএনএইচসিআর জলবায়ু ঝুঁকির দেশগুলোতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ : ইউএনএইচসিআর মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২৭৪১ টাকা তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২৭৪১ টাকা পুতিনকে খামেনির চিঠি পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তা প্রধান পুতিনকে খামেনির চিঠি পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তা প্রধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান