weather ৩৩.১৫ o সে. আদ্রতা ৫৮% , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়া থেকে ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন

প্রকাশ :

লিবিয়া থেকে ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অবৈধভাবে লিবিয়া গিয়ে ডিটেনশন সেন্টারে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার ১৭৬ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোরে ঢাকায় ফেরেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ১৭৬ বালাদেশি।

এরআগে বুধবার লিবিয়ার বাংলাদেশ দূতাবাস তাদের ফেরার ব্যাপারে তথ্য দিয়েছিল। দূতাবাস বলছে, আগামী ১৯ ও ২৬ মার্চ আরো দুটি ফ্লাইটে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।

দূতাবাস জানায়, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় ১৭৬ জন বাংলাদেশি নাগরিককে আইওএমের সহযোগিতায় দেশে পাঠিয়েছে। তাদের মধ্যে ১০৬ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট ৭০ জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।

২০১৭ সাল থেকে এখন পর্যন্ত নয় হাজারেরর বেশি বাংলাদেশি নাগরিককে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে দেশে ফেরত আনা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে ইরান: আব্বাস আরাগচি জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে ইরান: আব্বাস আরাগচি চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার এমপি নজরুলপত্নী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা ডিবিতে এমপি নজরুলপত্নী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা ডিবিতে ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ