weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার ফাঁসির রায় ন্যায়সঙ্গত হয়নি : অ্যামনেস্টি

প্রকাশ :

শেখ হাসিনার ফাঁসির রায় ন্যায়সঙ্গত হয়নি : অ্যামনেস্টি

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ন্যায়সঙ্গত হয়নি দাবি করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মৃত্যুদণ্ডের বিধানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আরো বেড়ে যায়। মানবাধিকার সংস্থাটি মনে করে, ন্যায়বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই।

রায়ের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, জুলাই আন্দোলনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যারা ব্যক্তিগতভাবে দায়ী, তাদের ন্যায়সঙ্গত বিচার ও তদন্ত হওয়াটা জরুরি। তবে এই বিচার ও শাস্তি— কোনোটিই ন্যায়সংগত বা সুবিচার নয়।

তিনি বলেন, ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রয়োজন, কিন্তু মৃত্যুদণ্ড আরোপ করা মানবাধিকার লঙ্ঘন আরো বাড়িয়ে দেয়। এটি নিষ্ঠুর, অপমানজনক ও অমানবিক শাস্তির চূড়ান্ত রূপ এবং কোনো ন্যায়বিচার প্রক্রিয়ায় এর স্থান নেই।

ক্যালামার্ড বলেন, এই বিচার এমন একটি আদালতে হয়েছে, যার স্বাধীনতার অভাব এবং অস্বচ্ছতা নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে।এ ছাড়া আসামিদের অনুপস্থিতিতে হয়নি। অতি বিচারকাজের অতিরিক্ত গতি এবং রায় ন্যায়বিচার নিয়ে উদ্বেগ তৈরি করে।

তিনি বলেন, শেখ হাসিনার পক্ষে আদালত নিযুক্ত একজন আইনজীবী ছিলেন বটে, কিন্তু মামলায় লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার মতো পর্যাপ্ত সময় পায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে ইরান: আব্বাস আরাগচি জাতিসংঘের ওপর আস্থা হারিয়েছে ইরান: আব্বাস আরাগচি চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার এমপি নজরুলপত্নী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা ডিবিতে এমপি নজরুলপত্নী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা ডিবিতে ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ