weather ২৩.২৫ o সে. আদ্রতা ৭৬% , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টুথপিকে তৈরি ১৭ ফুট উঁচু ‘আইফেল টাওয়ার’, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম

প্রকাশ :

টুথপিকে তৈরি ১৭ ফুট উঁচু ‘আইফেল টাওয়ার’, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার স্থাপত্যটি পর্যটকদের মুগ্ধ করে। এবার সেই আইফেল টাওয়ারের অনুকরণে শুধু টুথপিক দিয়ে ১৭ দশমিক ৩২ ফুট উঁচু শিল্পকর্ম তৈরি করেছে এক মার্কিন কিশোর। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে সে।

১৫ বছর বয়সী ওই কিশোরের নাম এরিক ক্লাবেল। সে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা। একেবারে ছোটবেলা থেকেই নির্মাণশৈলীর প্রতি ঝোঁক এরিকের। সিভিল ইঞ্জিনিয়ার বাবাকে দেখে দেখে কাজের অনুপ্রেরণা পায় সে।

ডব্লিউজিএন টিভিকে দেওয়াকে সাক্ষাৎকারে এরিক বলে, ‘ছোটবেলায় আমি পপসিকেল স্টিক দিয়ে বিভিন্ন জিনিস বানাতে খুবই আগ্রহ বোধ করতাম।’

২০২১ সালে মাত্র ১২ বছর বয়সে এরিক পপসিকল স্টিক দিয়ে ২০ দশমিক ২ ফুট উঁচু একটি টাওয়ার বানিয়ে প্রথম গিনেস রেকর্ডে নাম লিখিয়েছিল। যদিও সেই রেকর্ড পরবর্তীকালে অন্যের দখলে চলে গেছে। তবে এরিক দমে যাওয়ার মানুষ নয়। টুথপিক দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ মডেল টাওয়ার তৈরির জন্য এবার সে দ্বিতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল।

এরিকের মতে, পপসিকল স্টিকের তুলনায় টুথপিক ব্যবহার করে কিছু বানানোটা বেশি চ্যালেঞ্জের কাজ ছিল। কারণ, এগুলো অত্যন্ত ছোট। তবে শেষ পর্যন্ত শুধু টুথপিক আর আঠা ব্যবহার করেই আইফেল টাওয়ারের এই মডেল তৈরি করতে সক্ষম হয়েছে সে।

এই ‘আইফেল টাওয়ার’ তৈরি করতে এরিককে ২০ হাজার টুথপিক ব্যবহার করতে হয়েছে। আর এই টাওয়ার এখন টুথপিক দিয়ে তৈরি করা সবচেয়ে উঁচু শিল্পকর্মের মর্যাদা পেয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী ১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা