weather ২৩.২ o সে. আদ্রতা ৭৩% , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
জরিমানা ৯২৬ কোটি টাকা

অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা

প্রকাশ :

অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে ৪৬৩ কোটি টাকার বেশি অর্থপাচারের মামলায় আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অভিউর রহমান খানকে পৃথক দুই ধারায় মোট ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

একই সঙ্গে তাঁদের ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। আদালতের স্টেনোগ্রাফার সোহানুর রহমান জানান, দণ্ডিত দুজনই পলাতক। তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

দুদকের প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, অর্থপাচারের দায়ে দুজনকে ১২ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকার দ্বিগুণ, অর্থাৎ ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অপরাধমূলক বিশ্বাসভঙ্গের দায়ে তাঁদের প্রত্যেককে আরও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে। ফলে তাঁদের মোট ১২ বছর কারাভোগ করতে হবে বলে জানান দুদকের প্রসিকিউটর।

রায়ে বলা হয়েছে, দণ্ডিত ব্যক্তিরা ৯২৬ কোটি ৭৪ লাখ ৯২ হাজার ২৯৮ টাকা পরিশোধ না করলে তাঁদের স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

মামলার বিবরণ অনুযায়ী, অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের মাধ্যমে সেবা রপ্তানির আড়ালে ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার পাচারের অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ মামলা করেন।

তদন্ত শেষে গত বছরের ২৫ মার্চ মহিউদ্দিন মজুমদার ও অভিউর রহমান খানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। গত ৬ আগস্ট তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

বিচার চলাকালে আদালত আটজন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় তাঁদের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়নি।

পিপলসনিউজ/এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী ১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা