weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট

প্রকাশ :

ডা. দীপু মনিকে পাঁচ মামলায় জামিন কেন নয়, জানতে চান হাইকোর্ট

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি/ ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে করা পৃথক পাঁচ মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (১৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন মাসুদুল আলম দোহা।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, রুলে সরকারকে বিবাদী করে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

গাজীপুরের গাছা থানার ২০২৪ সালের ৫ অক্টোবরের হত্যা মামলা, আদাবর থানার ৪ অগাস্টের হত্যা মামলা, শাহবাগ থানার ২৫ অক্টোবরের হত্যা মামলা, শাহবাগ থানার ২৩ মার্চের মামলা এবং বাড্ডা থানার ১৬ নভেম্বরের দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারার মামলার বিষয়ে এ রুল জারি করেছে হাই কোর্ট।

আদালতে দীপু মনির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার। তার সঙ্গে ছিলেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. মাসুদুল আলম দোহা।

আইনজীবী ফয়সাল বলেন, হত্যা, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে দীপু মনির বিরুদ্ধে প্রায় ৭০টি মামলা রয়েছে। এর মধ্যে আদালতে এখন পর্যন্ত ৩৮টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকার বাইরে চাঁদপুরেও দীপু মনিকে একাধিক মামলায় আসামি করা হয়েছে বলে জানান এই আইনজীবী। তিনি বলেন, এ পর্যন্ত তিনটি মামলায় দীপু মনির জামিন হয়েছে। এর মধ্যে দুটি মামলায় জামিন স্থগিত করা হয়েছে এবং একটি মামলায় জামিন বহাল রয়েছে।

পিপলসনিউজ/ এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২