weather ২৪.৯ o সে. আদ্রতা ৭৫% , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই

প্রকাশ :

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালে কলকাতার কসবা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আওয়ামী লীগের সাবেক দুজন সংসদ সদস্য জানিয়েছেন, মাহফুজুল হায়দার রোটন দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন৷

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর রোটন ভারতে চলে যান। ক্যানসার শনাক্ত হলে চেন্নাইয়ের তার চিকিৎসা শুরু হয়। পরে তাকে কলকাতায় আনা হয়। সেখানকার রুবি জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের বাড়ি চট্টগ্রামের রাউজানে। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন৷ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা, আয়াসসহ আটক ৪ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার চেষ্টা, আয়াসসহ আটক ৪ হামের উপসর্গে ৮ মৃত্যু, ডেঙ্গুতে চার হামের উপসর্গে ৮ মৃত্যু, ডেঙ্গুতে চার মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক মমতা, নেহা বোরাসহ শতাধিক আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই