weather ২৫.০১ o সে. আদ্রতা ৮১% , সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় মামলা

প্রকাশ :

রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় মামলা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় আটক ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শাহবাগ থানায় শনিবার (১০ অক্টোবর) রাতে করা ওই মামলায় পরে চার জনকে গ্রেপ্তার দেখানোর কথা বলেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম।

আয়াস বাদে গ্রেপ্তার বাকিরা হলেন- সাকিবুল হাসান (১৯), সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

মামলায় দেয়ালের প্রতিকৃতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে বলেও জানান উপ-কমিশনার জাহিদুল।

তিনি বলেন, রোববার তাদেরকে আদালতে পাঠানো হবে।

পুলিশ বলছে, শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে করা ওই মামলায় (নম্বর-১১) দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় অভিযোগ আনা হয়েছে।

ধারা অনুযায়ী, অপরাধমূলক ষড়যন্ত্র করা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টিকে অন্তর্ভূক্ত করেছেন মামলার বাদী।

শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে শনিবার দুপুরে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়েন একদল তরুণ। এর জেরে উভয়পক্ষের বাগ-বিতণ্ডার মধ্যে আয়াসসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

শনিবার উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেছিলেন, তারা গ্রাফিতি মুছতে এসেছিল, পুলিশ তাদেরকে নিবৃত করেছে।

ঘটনাস্থলে এক নারী রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিতে দেখা যায়, তখন এক পুলিশ সদস্য তাকে বাধা দেন। এসময় ওই নারী জানান, ‘ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ’ জানাতে এসেছেন। পুলিশি বাধার মুখে আয়াসের নেতৃত্বে তারা স্লোগানও দেয়।

গত ৫ অক্টোবর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও কাজী নজরুল ইসলামসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

শুক্রবার ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামের একটি ফেসবুক পেইজ থেকে এই সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সত্যজিৎ রায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে তাদের প্রতিকৃতি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়।

শনিবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর আয়াসের নেতৃত্বে সেসব প্রতিকৃতি মুছতে যায় একদল লোক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর সচিবালয়কে শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ সচিবালয়কে শেরেবাংলা নগরে স্থানান্তরের উদ্যোগ ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখ ছুঁইছুঁই ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখ ছুঁইছুঁই হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু