weather ২৬.১৭ o সে. আদ্রতা ৮০% , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশ :

মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

রিয়াদে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের মক্কা নগরীতে একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দেশটির মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। মসজিদের ভেতরে অনৈতিক কাজের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনী তাদের আটক করার পর তদন্ত শুরু করে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে দোষী সাব্যস্ত করেন।

অপরাধের গুরুতর প্রকৃতি এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাদের মৃত্যুদণ্ড দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখার পর মৃত্যুদণ্ড কার্যকরের রাজকীয় আদেশ জারি করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামী আইন কার্যকরে প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পবিত্রতা লঙ্ঘন বা এ ধরনের অনৈতিক কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে মন্ত্রণালয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতেই হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ পেতে আইএমএফের শর্ত পূরণ করতেই হবে: অর্থমন্ত্রী বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত বাংলো সংস্কারে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায়ও নাম বাংলো সংস্কারে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায়ও নাম উত্তরার সড়ক থেকে পৌনে ৪ ঘণ্টা অবরোধ শেষে সরলেন পোশাকশ্রমিকরা উত্তরার সড়ক থেকে পৌনে ৪ ঘণ্টা অবরোধ শেষে সরলেন পোশাকশ্রমিকরা