weather ৩০.২ o সে. আদ্রতা ৬৭% , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে জয়ী

প্রকাশ :

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে জয়ী

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-১ (সদর-রুহিয়া-ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা এই প্রার্থী পেয়েছেন দুই লাখ ২৭ হাজার ৯১৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান এক লাখ ৩১ হাজার ৪০৪। এ উপনির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৭৭ শতাংশ।

জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে উপনির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, দিনের প্রথম ভাগে পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি। এ ছাড়া প্রথমবার ভোট দিতে আসা তরুণদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গত ২২ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ভোটের পরিবেশ মোটের ওপর শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। দুপুরে সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দিতে আসার অভিযোগে তিন তরুণকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের সবাই মাদ্রাসার শিক্ষার্থী।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বলেন, ওই তিন তরুণ পুরুষ ভোটারের লাইনে দাঁড়িয়েছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় অন্য ভোটাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিকভাবে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আটক করা হয়।

অন্যদিকে সদরের জগন্নাথপুর এলাকার আইডিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রের পাশে ছবি ও ভোটার নম্বরসংবলিত লিফলেট পাওয়ার অভিযোগে আবদুল করিম নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন বিচারক সাদিয়া আফসানা রিমা। আবদুল করিম কেন্দ্রের বাইরে ভোটার তথ্য সহায়তা বুথের দায়িত্বে ছিলেন।

ঠাকুরগাঁওয়ের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার ও সহায়ক কর্মচারী আরিফুজ্জামান জানান, আবদুল করিম জামায়াতে ইসলামীর এজেন্ট।

ভোট গ্রহণের শুরু থেকে গণনা পর্যন্ত ধানের শীষ ও দাঁড়িপাল্লার প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলেছে। দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসেন অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী ফয়সল আমীনের কর্মী-সমর্থকেরা ভয়ভীতি প্রদর্শন, ভোটারদের নানা প্রলোভন দেখিয়ে ভোট টানার চেষ্টা এবং জাল ভোট দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

অভিযোগ অস্বীকার করে মির্জা ফয়সল আমীন বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে জাতীয় ইস্যু তৈরির উদ্দেশ্যে এসব অপচেষ্টা চালানো হয়েছে। তার ভাষ্য, এ ধরনের চেষ্টা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। এবার উপনির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমীন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান করতে আমরা বদ্ধপরিকর ছিলাম। বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে তৎপর ছিলেন। চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক দায়িত্ব পালন করেছেন। উল্লেখ করার মতো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

এ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৪০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার দুই লাখ ৫৮ হাজার ৬৬৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ আসনের উপনির্বাচনে ১৮৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হয়। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি তুরাগে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই করছে পিবিআই তুরাগে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই করছে পিবিআই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় ৩ বছর পেছাল বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় ৩ বছর পেছাল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে পাবনায় আওয়ামী লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি করে হত্যা পাবনায় আওয়ামী লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি করে হত্যা