weather ৩৩.৪৩ o সে. আদ্রতা ৫৮% , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ড ব্যর্থ হওয়ার পর যন্ত্রণাকাতর অবস্থায় ঘুম ভেঙেছিল ক্রিস্টার

প্রকাশ :

মৃত্যুদণ্ড ব্যর্থ হওয়ার পর যন্ত্রণাকাতর অবস্থায় ঘুম ভেঙেছিল ক্রিস্টার

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরে দুইদফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক প্রথমবারের মতো মুখ খুলেছেন। ওই নারী এক মাস পর বিষয়টি নিয়ে কথা বলেছেন। জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেছেন, ওই রাতের পর থেকে এমন কোনো মুহূর্ত যায়নি, যখন তিনি ব্যথামুক্ত ছিলেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে তার আইনজীবীদের প্রকাশ করা এক বিবৃতিতে ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইক বলেন, ‘আমার শরীর ব্যথা করছে। হাত, বাহু ও গলায় যন্ত্রণা হচ্ছে। এখনো কথা বলতে কষ্ট হয়। এই যন্ত্রণা শুধু শারীরিক নয়, আমার মন ও আত্মাও যন্ত্রণায় ভুগছে।’

গত মাসের শেষ দিকে হাসপাতাল থেকে ছাড়া পান পাইক। মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পেন্টোবারবিটাল নামের ওষুধ প্রয়োগ করে তাকে দুবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়া হলেও তিনি বেঁচে যান।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তাকে আবার সেই কারাগারে পাঠানো হয়েছে, যেখানে গত ৩০ বছর ধরে বন্দী রয়েছেন তিনি।

১৯৯৫ সালে কলিন স্লেমার নামের এক তরুণীকে হত্যার দায়ে ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড হয়েছিল। ধারণা করা হচ্ছে, প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পর মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে যাওয়া তিনিই একমাত্র ব্যক্তি। 

বিবৃতিতে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথাও জানিয়েছেন পাইক। তিনি বলেন, ‘আমি সুস্থ হয়ে উঠছি এবং বুঝতে পারছি, আগের চেয়ে শক্তিশালী হচ্ছি। তবে সুস্থ হয়ে ওঠা আর পুরোপুরি ভালো থাকা এক বিষয় নয়।’

পাইক বলেন, ‘সেই রাতের পর থেকে কারাগারের চিকিৎসা ওয়ার্ডে আমাকে অনেকটা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। অন্য মানুষ এবং আমার কাছে গুরুত্বপূর্ণ মানবিক সম্পর্কগুলো থেকে দূরে থাকতে হচ্ছে। এই বিচ্ছিন্নতাও একধরনের যন্ত্রণা তৈরি করে। আমি ২৮ বছর নির্জন কারাবাসে কাটিয়েছি। এখন যা কিছু অনুভব করছি, তার অনেকটাই সেই পরিস্থিতির পুনরাবৃত্তি।’

দ্বিতীয়বার মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ঠেকাতে দীর্ঘ আইনি লড়াই শুরু করেছেন ক্রিস্টা পাইক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দুই দফায় ভরিতে সোনার দাম কমছে ৭ হাজার ১১৫ টাকা দুই দফায় ভরিতে সোনার দাম কমছে ৭ হাজার ১১৫ টাকা কেউ পাস করেনি ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে, শতভাগ পাস ১৩৯টিতে কেউ পাস করেনি ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে, শতভাগ পাস ১৩৯টিতে দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে মৃত সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে সৌদিতে অগ্নিকাণ্ডে মৃত সাত বাংলাদেশির মরদেহ যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যেই ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ