weather ৩২.৩৭ o সে. আদ্রতা ৫৭% , সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন সারা আলি

প্রকাশ :

সিনেমাপ্রতি কত পারিশ্রমিক নেন সারা আলি

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সারা আলি খানের বলিউডে অভিষেক হয়েছে সাত বছর আগে। এই সময়ে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও বিভিন্ন প্রচারমূলক কাজ থেকেও আয় বাড়িয়েছেন তিনি। একসময় তার মোট সম্পত্তির মূল্য ছিল প্রায় ১৩ কোটি রুপি।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে তার সম্পত্তির বাজারমূল্য প্রায় ৪১ কোটি রুপি। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার সম্পত্তির পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ। অভিনয়ের জন্য কত পারিশ্রমিক নেন এই অভিনেত্রী, তা নিয়েও রয়েছে কৌতূহল।

২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় সারা আলি খানের। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন সাইফ আলি খানের মেয়ে। 

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে সারার মোট সম্পত্তির মূল্য ছিল প্রায় ১৩ কোটি রুপি। ২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটি রুপিতে। ২০২৫ সালে সেই অঙ্ক ছিল প্রায় ২৪ কোটি রুপি। আর সাম্প্রতিক হিসাব বলছে, বর্তমানে তার সম্পত্তির মূল্য প্রায় ৪১ কোটি রুপি।

অভিনয়ই সারার আয়ের প্রধান উৎস। ইন্ডাস্ট্রি-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় তিন কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। সিনেমার বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারমূলক কাজে অংশ নেন সারা। একটি প্রতিষ্ঠানের প্রচারের জন্য তার পারিশ্রমিক প্রায় এক কোটি রুপি বলে জানা গেছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করছেন এই অভিনেত্রী।

বিলাসবহুল গাড়ির প্রতিও আগ্রহ রয়েছে সারার। তার গাড়ির সংগ্রহে রয়েছে মেরসিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি ও জিপ কম্পাসের মতো দামি এসইউভি। কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন সারা। বলিউডে নিজের অবস্থান আরও শক্ত করতে নিয়মিত নতুন সিনেমায় কাজ করছেন তিনি।

গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার সিনেমা ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত এই ছবিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন সারা। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন বনানীতে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান আবারো বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩২৬৬ টাকা আবারো বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩২৬৬ টাকা আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন