weather ৩২.৩৭ o সে. আদ্রতা ৫৭% , সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

প্রকাশ :

বনানীতে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩২) মারা গেছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরের দিকে তার মৃত্যু হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, কেইস্টিন ভার বুনাগের শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও জানান, ভর্তির পর থেকেই কেইস্টিনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছিল।

গত বুধবার সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার কাজে গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ।

দগ্ধ অবস্থায় উদ্ধার করে কেইস্টিন ভার বুনাগকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বনানীর ওই ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা আল–আমিন জানিয়েছিলেন, কেইস্টিন ভার বুনাগ পর্যটক ভিসায় গত মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসেন। জাপানের একজন নাগরিকের সঙ্গে দুই মাসের জন্য বাসাটি ভাড়া নেন তিনি।

আল–আমিন আরও বলেন, সকালে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় আগুনে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। ঘটনার সময় জাপানের ওই নাগরিক বাসায় ছিলেন না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন বনানীতে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান আবারো বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩২৬৬ টাকা আবারো বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩২৬৬ টাকা আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন