weather ২৬.১৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী

প্রকাশ : ২৮-০৮-২০২৫ ১০:১১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক আনিসুজ্জামান আনিসের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর ধানমন্ডি-৩-এ সফিউদ্দিন আহমেদ প্রিন্ট স্টুডিওতে সমাপণী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন দেশবরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক রফিকুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবুল বারক আলভী। অতিথিরা অংশগ্রহণকারী চল্লিশ জন শিল্পীকে সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করেন। 

এসময় কর্মশালা পরিচালক অধ্যাপক আনিসুজ্জামান আনিস, সফিউদ্দিন চত্ত্বরের প্রতিষ্ঠাতা শিল্পী আহমেদ নাজির খোকন এবং সফিউদ্দিন আহমেদ প্রিন্ট স্টুডিওর তত্ত্বাবধায়ক শিল্পী শাকিল মজুমদার উপস্থিত ছিলেন।

গত ২০ আগস্ট কর্মশালাটি শুরু হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে বাছাইকৃত বেশ কজন শিল্পী সহ শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ প্রিন্টমেকিং স্টুডিওর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শিল্পী এই বিশেষায়িত কর্মশালায় অংশ নেন। 

উডব্লক ছাপাই ছবির সহজাত বৈশিষ্ট্য আলো থেকে ছায়ার দিকে যাত্রা। কিন্তু অধ্যাপক আনিসুজ্জামানের কর্মশালাটির ফোকাল পয়েন্ট ছিল অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা জানান, শিল্পী অধ্যাপক আনিসুজ্জামান উডব্লক প্রিন্টের কর্মশালায় অংশ নিতে পেরে তারা উচ্ছ্বসিত। তারা এ মাধ্যমটির খুঁটিনাটি বিষয় গুণী এ মানুষটির কাছে শেখার প্রয়াশে কর্মশালায় অংশগ্রহণ করেছেন। 

কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের দৃঢ় বিশ্বাস, অধ্যাপক আনিসুজ্জামানের সুনিপুণ নির্দেশনায় এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাপচিত্রী সমৃদ্ধ হয়েছেন। 
শিল্পী অধ্যাপক আনিসুজ্জামান উডব্লক প্রিন্টের বিশ্বশ্রুত মুখ। দেশের সীমানা পেরিয়ে তার সুখ্যাতি এখন পৃথিবী জোড়া। এশিয়ান বিয়েন্নাল গ্র্যান্ড প্রাইজ সহ আন্তর্জাতিক একাধিক পুরস্কার ও গ্র্যান্ট তার ঝুলিতে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত