weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

প্রকাশ : ১৮-০৮-২০২৬ ১৯:৩৯

সংঘর্ষের পর সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক/ ছবি : সংগৃহীত।

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও ডাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। 

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ডাম ট্রাকের চালক নাদিম শেখ (২৫) ও ট্রাকে থাকা নিরাপত্তাকর্মী হাছিব (২৬)। নিহত অপরজন নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি। 

প্রত্যক্ষদর্শী আমানুল্লাহ নামে একজন জানান, শব্দ শুনে এসে দেখি বাস নীচে পড়ে গেছে। আহতদের বের করার চেষ্টা করি। প্রায় ২৫-৩০ জন যাত্রী ছিল। কমবেশি সবাই আহত হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর থেকে ছেড়ে আসা সোনালী পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি গোপালগঞ্জের বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। 

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের সহকারী নিহত হন, হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। এছাড়া আহত হন বাসের অন্তত ২৫ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার ব্যাপারে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী যাত্রীবাহী সোনালী পরিবহনের লোকাল বাসটি বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  ডাম ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে সড়কের ওপর উল্টে যায়।’ 

তিনি আরও বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ড্রাম ট্রাকের চালক নাদিম শেখ নিহত হন। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ট্রাকের নিরাপত্তাকর্মী ও একজন নারী মারা যান। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পিপলসনিউজ/ এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫ গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫ মানবিক উদ্যোগে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর