weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
আওয়ামীপন্থী ১৫ আইনজীবী গ্রেপ্তার

চট্টগ্রামে পাঁচ নারীর জামিন, ১০ আইনজীবী কারাগারে

প্রকাশ : ১৬-০৮-২০২৬ ২০:১৭

আইনশৃঙ্গলা বাহিনীর সদস্যের সঙ্গে চট্টগ্রামের আওয়ামীপন্থী ১০ আইনজীবী/ ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থী পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে বাকি দশ আইনজীবীকে কারাগারে পাঠান।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ১৫ আইনজীবীকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিকালে গ্রেপ্তারদের পক্ষে সংশ্লিষ্ট আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পাঁচ নারী আইনজীবীর জামিন মঞ্জুর করে বাকি দশ আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (১৫ আগস্ট) বিকালে নগরের মনসুরাবাদ ওয়াপদা কলোনি ‘রয়েল টার্চ’ অ্যাপার্টমেন্টে অভিযান  চালিয়ে ১৫ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রায়হানুল ওয়াজেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- অ্যাডভোকেট উম্মে হাবিবা, মো. ইস্কান্দার মির্জা, শুভ আইচ, কামেলা খানম রূপা, সুজলা অন্তরা, শারমিনা ইয়াসমিন নিশু, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতীম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবির, আয়েশা হেভেন ও জাকির হোসেন।

এর মধ্যে জামিন মঞ্জুর হওয়া পাঁচ নারী আইনজীবী হলেন- কার্যক্রম নিষিদ্ধ চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক কামেলা খানম রূপা, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সুজলা অন্তরা, অ্যাডভোকেট উম্মে হাবিবা ও আয়েশা হেভেন।

কারাপ্রাপ্ত দশ আইনজীবী হলেন- বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর ও মোহাম্মদ জাকির  হোসেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ সদস্য সেখানে আলোচনা করার জন্য জড়ো হয়েছেন।  গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা হয়েছে।

পিপলসনিউজ/ এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তামিম বললেন, ‘তানজিদ তো বগুড়ার ছেলে’, প্রধানমন্ত্রী বললেন, ‘না; বাংলাদেশের’ তামিম বললেন, ‘তানজিদ তো বগুড়ার ছেলে’, প্রধানমন্ত্রী বললেন, ‘না; বাংলাদেশের’ চট্টগ্রামে পাঁচ নারীর জামিন, ১০ আইনজীবী কারাগারে চট্টগ্রামে পাঁচ নারীর জামিন, ১০ আইনজীবী কারাগারে আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মুখপাত্র সিরাজুল ইসলাম আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মুখপাত্র সিরাজুল ইসলাম ডেঙ্গুতে একদিনে বছরে সর্বোচ্চ রোগী ভর্তি,মৃত্যু আরও ৩ জনের ডেঙ্গুতে একদিনে বছরে সর্বোচ্চ রোগী ভর্তি,মৃত্যু আরও ৩ জনের রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২ রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২