weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আট জেলায় শৈত্যপ্রবাহ, বেড়েছে তাপমাত্রা

প্রকাশ : ১২-০১-২০২৬ ১২:০৯

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এক দিনের ব্যবধানে সোমবার (১২ জানুয়ারি) দেশের সার্বিক তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। আর দেশের আট জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এ তথ্য জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়েছে। রাজধানীর তাপমাত্রাও আজ খানিকটা বেড়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। রবিবার তেঁতুলিয়াতেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল— সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। টানা পাঁচ দিন ধরে এই জনপদে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে।

সেই সঙ্গে আজ কমেছে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা। আজ দেশের আট জেলায় বইছে শৈত্যপ্রবাহ। রবিবার এই সংখ্যা ছিল ১০। আজ সকাল সাড়ে ৯টার দিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশেষ করে চট্টগ্রামে তাপমাত্রা কিছুটা কমতে পারে। আর আগামী বৃহস্পতিবার থেকে দেশের সার্বিক তাপমাত্রা আবার কমা শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সোমবার সার্বিকভাবে তাপমাত্রা রবিবারের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে তাতে যে শৈত্যপ্রবাহ একেবারে কমে যাবে, তা নয়। মঙ্গলবার তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পাবে। তবে চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

গত বুধবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছয় দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। এটিই ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

গত বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। শুক্রবার দেশের ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যায়। আর গত শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায়— ছয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা আট দশমিক এক থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ছয় দশমিক এক থেকে আট ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা চার দশমিক এক থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে রাজধানীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান বাড়ছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী