weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৮৮% , সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির উপকূলে নৌকাডুবিতে ২৬ অভিবাসীর মৃত্যু

প্রকাশ : ১৪-০৮-২০২৫ ২১:৩৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা উপকূলে দুইটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, নিখোঁজের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার অভিযান এখনো চলছে। খবর আল জাজিরার।

বুধবার (১৩ আগস্ট) উদ্ধারকর্মীরা ৬০ জনকে জীবিত উদ্ধার করেছেন। এদের মধ্যে ৫৬ জন পুরুষ ও চারজন নারীকে লাম্পেদুসায় আনা হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র ফ্লাভিও দি জিয়াকোমো জানিয়েছেন, দুই নৌকায় মোট প্রায় ৯৫ জন ছিলেন। অর্থাৎ এখনো প্রায় ৩৫ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার আশঙ্কা রয়েছে। নৌকাদ্বয় লিবিয়া থেকে যাত্রা করেছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রার পর একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠেন। পরে সেটি খারাপ আবহাওয়ায় উল্টে যায়।

ইতালির রেড ক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, বেঁচে যাওয়া সবাই তুলনামূলকভাবে ভালো আছেন, তবে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার অভিবাসন ঠেকাতে কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ভূমধ্যসাগরের মধ্যাঞ্চলে ইউরোপে যাওয়ার পথে কমপক্ষে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন