weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হামলায় আরো ১১৫ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক

প্রকাশ : ১৭-০৫-২০২৫ ২০:২৬

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় গাজা উপত্যকায় মাত্র একদিনে প্রাণ হারিয়েছেন আরো অন্তত ১১৫ ফিলিস্তিনি। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা থেকে শুক্রবার (১৬ মে) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব প্রাণহানি ঘটে। আহত হয়েছেন আরো কমপক্ষে ২১৬ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ চাপা পড়ে আছেন, ফলে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এরপর দেড় বছরের বেশি সময় ধরে চলা হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ১১৯ জনে। আহত হয়েছেন আরো এক লাখ ১৯ হাজার ৯১৯ জন। এসব হতাহতের অন্তত ৫৬ শতাংশই নারী ও শিশু।

গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া আইডিএফের দ্বিতীয় দফার অভিযানে গত দুই মাসে গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত দুই হাজার ৯৮৫ জন এবং আহত হয়েছেন আট হাজার ১৭৩ জন।

২০২৩ সালের অক্টোবরের হামলায় হামাস ইসরায়েলে ঢুকে এক হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। ধারণা করা হয়, এখনো অন্তত ৩৫ জন জিম্মি জীবিত রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইডিএফ।

যুদ্ধবিরতির অনুরোধ জানিয়ে বহুবার আহ্বান জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যা’ অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) মামলা হয়েছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী