weather ৩০.৪৮ o সে. আদ্রতা ৭৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলে ইরানের হামলায় নিহত ৭, আহত শতাধিক

প্রকাশ : ১৫-০৬-২০২৫ ২১:৩৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। রবিবারের (১৫ জুন) হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।       
                                                                                                                                                                                 
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে দেশটির উত্তরাঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র পড়ে চারজন নিহত হয়েছেন। জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) এর আগে তিনজনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিল।

পুলিশ জানিয়েছে, সরাসরি আঘাতে অস্ত্র পড়ে ৪০ বছর বয়সী দুই নারী, ২০ বছর বয়সী এক নারী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন। তারা আরো জানিয়েছে, অনেক বাসিন্দা আহত হয়েছেন, জরুরি উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে ঘটনাস্থলে রয়েছেন।

এমডিএ এবং ইসরায়েলি পুলিশের মতে, ক্ষেপণাস্ত্র হামলার পরবর্তী ঢেউয়ে, মধ্য ইসরায়েলের বাত ইয়াম শহরে তিনজন নিহত হয়েছেন। এমডিএ জানিয়েছে, একটি ভবনে আঘাত হানার সময় প্রায় ৬০ বছর বয়সী এক নারী হয়েছেন এবং এর আশেপাশের অনেক ভবনের ক্ষতি হয়েছে। এই হামলার পর মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ১০০ জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

এদিকে ইসরায়েলও হামলা অব্যাহত রেখেছে। সর্বশেষ খবরে জানা যায়, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তরে মুহুর্মুহু হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার এই হামলা হয়েছে বলে বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে। 

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের বিমান বাহিনী বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে গোয়েন্দাভিত্তিক বিস্তৃত অভিযান চালিয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর।

ইরানে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট তাসনিম নিউজ এজেন্সির বরাতে বিবিসি ও আল জাজিরাও এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের একটি প্রশাসনিক ভবন ‘সামান্য’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিএনএন তাদের লাইভ প্রতিবেদনে জানিয়েছে, তেহরানের একই এলাকায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরো একটি ভবনে পৃথক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ভবনটিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিরক্ষা উদ্ভাবন ও গবেষণা দপ্তরের কার্যালয় রয়েছে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। খবর আল–জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আয়াতুল্লাহ আলী খামেনিও লক্ষ্যবস্তু হবেন, এটি মোটেও উড়িয়ে দেওয়া যায় না।’ তবে ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করতে চাননি।

তিনি আরো স্পষ্ট করে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলি হামলার ‘সীমার বাইরে নন’। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার ‘কড়া জবাব’ দেওয়ার হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশে বলেছেন, ‘খামেনি ইরানের নাগরিকদের জিম্মি করছেন। ইসরায়েলের জনগণের ক্ষতি হলে ইরানকে চড়া মূল্য দিতে হবে।’ তিনি আরো বলেন, খামেনি যদি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকেন, তাহলে তেহরান ‘জ্বলবে’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানব।’      

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত