weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহায় পুলিশের ছুটি বাতিল, ডাকাতি ঠেকাতে ছবি নেওয়া হবে যাত্রীদের

প্রকাশ : ০৪-০৬-২০২৫ ০৩:২২

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে ঈদুল আজহায় পুলিশের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ঈদের ১০ দিনের ছুটি সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। ঈদযাত্রায় চাঁদাবাজি বন্ধেও কঠোর অবস্থানে রয়েছে সরকার। 

চাঁদাবাজি যে-ই করুক, তার দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে। ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, গত ঈদের মতো এবারও আসন্ন ঈদুল আজহায় যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। যাত্রীদের যাওয়া-আসার সময় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। 

এছাড়াও ভাড়া যথাযথভাবে নেয়া হচ্ছে কি-না সেটির তদারকিতে একটি কমিটি হবে। এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছেন। যাত্রী ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠার সময় সবার ছবি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী