weather ২৫.৪৬ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর

প্রকাশ : ২০-০১-২০২৬ ১১:০৫

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬-এর ব্লক-ডি তে লাগা আগুনে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ফায়ার সার্ভিসের টিমসহ স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা।

তিনি জানান, মঙ্গলবার ভোরে ক্যাম্প-১৬ তে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ রোহিঙ্গা কর্মীদের সহযোগিতায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এতে চার থেকে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি আরো বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রতি শীত মৌসুমে উখিয়ার কোনো না কোনো ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। অতীতে আগুনে এক রাতে কয়েক হাজার বসতি পোড়ার ঘটনাও রয়েছে। রয়েছে মৃত্যুর ঘটনাও। আজকের অগ্নিকাণ্ডের পর সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘরসহ সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে দুর্ভোগে রয়েছে ক্ষতিগ্রস্ততা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত