weather ২৫.৭৭ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক বাইকে আরোহী চার তরুণ, ট্রাক চাপায় প্রাণ গেল দুই জনের

প্রকাশ : ০২-০৫-২০২৫ ২২:২৯

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক চাকায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন। হতাহত চারজন একটি বাইকে ছিলেন।

বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে উপজেলার ঢোলভাঙ্গা বাজারের কাছে ঝালিঙ্গি সেতুর কাছে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু খবরের সত্যতা নিশ্চিৎ করেন। 

নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের সাদা মিয়ার ছেলে রিফাত শ্রাবণ (২১) ও বিষ্ণুপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কৌশিক (২২)।  আহতরা হলেন- একই উপজেলার শ্যামপুর গ্রামের রাজু মিয়ার ছেলে রিফাত (২২), বিষ্ণুপুর গ্রামের এনামুলের ছেলে তৌহিদ (২৩)।

এদিকে আহতদের উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার  অবনতি হওয়ায় চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে চারজন পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। একটি মালবোঝাই ট্রাককে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। এসময় সড়কে ছিটকে পড়া কৌশিক ও শ্রাবণ ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন রিফাত ও তৌহিদ।

ওসি জুলফিকার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সর্বশেষ তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত