weather ৩০.১৩ o সে. আদ্রতা ৭৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির বিক্ষোভের ডাক, ইসিতে ব্যাপক নিরাপত্তা

প্রকাশ : ২১-০৫-২০২৫ ২৩:৩৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশেপাশে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ মে) সকাল থেকেই নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের ভিত্তিতে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ইসির ভূমিকার প্রতি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি দিয়েছে এনসিপি। এ ছাড়া দলটি ইসির বিরুদ্ধে বিএনপিকে ইঙ্গিত করে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তুলেছে। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের করা আইনের অধীনে নিয়োগ পাওয়া ইসিরও পুনর্গঠন চেয়েছে দলটি।

নিরাপত্তা নিয়ে উপ পুলিশ কমিশনার (তেজগাঁও বিভাগ) ইবনে মিজান বলেন, নির্বাচন ভবনের সামনে পুলিশ ও এপিবিএন রয়েছে। এলাকার আশপাশে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি সদস্যরা টহলে রয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে জরুরি সংবাদ সম্মেলনে করে এ কর্মসূচি ঘোষণা করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে এনসিপি বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করবে।
 
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় নির্বাচন দিতে হবে। বর্তমান কমিশনের ওপর আস্থা রাখা যায় না। কারণ, তারা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে তা আসার আগেই কমিশন ঢাকা দক্ষিণের মেয়র পদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের পক্ষপাতমূলক কাজ করবে না তার নিশ্চয়তা কী?

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। ক্ষমতার পট পরিবর্তনের পর গেল ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করে।

পরে ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে তার শপথ অনুষ্ঠান এখনও হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এ জন্য তার সমর্থকরা অবস্থান কর্মূসচি পালন করে আসছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত