weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’

প্রকাশ : ২০-০১-২০২৫ ২২:১৭

ছবি : সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতিবান্ধায় মেডিক্যাল মোড় এলাকার একটি বেসরকারি ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রিনে ‘আবার ফিরবে ছাত্রলীগ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে। 

রবিবার (১৯ জানুয়ারি) রাত ৮টায় ‘হাতিবান্ধা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’ নামে ওই ক্লিনিকের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি স্ক্রল হতে থাকে। সফটওয়্যার হ্যাকিং হয়েছে বলে দাবি করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। 

স্থানীয়রা জানান, বেসরকারি ওই ক্লিনিকটি যৌথমালিকানায় পরিচালিত হয়ে আসছে। বিএনপি ও আওয়ামীপন্থি লোকের মালিকানা রয়েছে। হাতিবান্ধা থানার (ওসি) তদন্ত মামুন হোসেন বলেন, ‘আমাদের চোখের সামনেই লেখাটি ভেসে উঠছিল। 

আমরা দেখেছি। সফটওয়ার থানায় নিয়ে এসেছিলাম। ক্লিনিকের পক্ষ থেকে একটি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী