weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এস আলমসহ তার পরিবারের ৩৬৮ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত

প্রকাশ : ৩১-০১-২০২৫ ০৪:৩৭

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘এস আলম’ গ্রুপের কর্ণধার সাইফুল আলম (এস আলম), তার পরিবার ও তার ব্যবসা প্রতিষ্ঠানের নামে থাকা ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকার ৫৮ একরের অধিক জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদকের পক্ষে এসব সম্পদ জব্দের আবেদন করেন কমিশনের উপপরিচালক আবু সাইদ।

আবেদনে বলা হয়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে ১ বিলিয়ন ডলার পাচারের বিষয়ে এক অভিযান চলাকালে তার অনেক সম্পদের তথ্য পাওয়া যায়। এই সম্পদ ক্রোকের আদেশ প্রদান না করা হলে অন্যত্র স্থানান্তরের আশঙ্কা রয়েছে।

জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে- চট্টগ্রামের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় দশমিক ১৬৩৭ একর জমি, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। একই ওয়ার্ডের আরেকটি জায়গা, যার পরিমাণ দশমিক ১৩৫০, মূল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। চট্টগ্রামের ১ নম্বর পাথরঘাটা ইউনিয়নে ৮ দশমিক ৫০ শতাংশ জমি। এটির মালিক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। ওই ইউনিয়নেই দশমিক ৯০ একর জমি। যার মূল্য ৩৭ লাখ ৪৮ হাজার টাকা। একই ইউনিয়নের ১ দশমিক ২০ একর জমি, যার মূল্য ৬০ লাখ টাকা। 

জব্দ হওয়া এস আলম কোল্ড স্টিল লিমিটেডের জমিগুলো হলো- পটিয়া উপজেলায় দশমিক শূন্য ৬ একর, মূল্য ৩০ হাজার টাকা। পটিয়ার শিকলবাহা ইউনিয়নের এক কানি দুই কড়া এক কণ্ঠ ১০ তিল, যার মূল্য ২১ লাখ টাকা। একই এলাকার দশমিক ২৮ একরের আরেকটি জমি। মূল্য ১৪ লাখ টাকা। দশমিক ৪১৫০ একর, মূল্য ২১ লাখ টাকা। দশমিক ২৬ একর যার মূল্য ১৩ লাখ টাকা। দশমিক ৩২ একর মূল্য ১৬ লাখ টাকা। দশমিক ৮০ একর ৩১ লাখ ৫০ হাজার টাকার জমি। দশমিক ১৪ একর মূল্য ৮০ হাজার টাকা। শূন্য দশমিক ৬ একর, মূল্য ৩০ হাজার টাকা। দশমিক ১৮৫০ একর মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। দশমিক শূন্য ৬ একর। মূল্য ৩ লাখ। দশমিক ১৫ একর ৭ লাখ ৫০ হাজার টাকা। দশমিক ৫৭৫০ একর, যার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। দশমিক ১২ একর। যার মূল্য ৬০ হাজার টাকা। ১২ হাজার টাকার দশমিক শূন্য ৫ একর জমি। 

নারায়ণগঞ্জে স্যাভোলা অয়েল লিমিটেডের ১ দশমিক ৩৮৫০ একর জমি ও ২ হাজার বর্গফুটের সেমি পাকা গৃহ যার মূল্য ১২ কোটি ১৭ লাখ ২৫ হাজার টাকা। ২ একর জমি, মূল্য ৭ কোটি ৭০ লাখ। দশমিক ৩৬৩৬ একর এর মূল্য ১ কোটি ২১ লাখ ১৯ হাজার টাকা। দশমিক ৩৪৬৯ একর,  ১ কোটি ১৫ লাখ ৬৩ হাজার টাকা। ১ দশমিক ৮২৪৩ একর জমি যার মূল্য ৬ কোটি ৮ লাখ ৯ হাজার টাকা। ৩ দশমিক ৮২৬৪ একর জমির মূল্য ১২ কোটি ৭৫ লাখ ৪৬ হাজার। ২ দশমিক ১৮৮৯ একর। মূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার। 

ডেলটা অয়েল রিফাইনারি লিমিটেড ১ দশমিক ২১৫০ একর এবং ১৫০০ বর্গফুটের পাকা গৃহ, যার মূল্য ৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার। দশমিক ১৭ একর ও ৫০০ বর্গফুটের সেমি পাকা গৃহ। মূল্য ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। দশমিক ৩৬৫০ একর যার মূল্য ৭৩ লাখ টাকা। ১ দশমিক ৬৩৫০ একর; যার মূল্য ৬ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা। সানম্যান টেক্সটাইল মিলস লিমিটেডের মেজর (অব.) আব্দুল মান্নানের অধীন চট্টগ্রামের সীতাকুণ্ড থানার কেশবপুরে এক দশমিক ৮৯ একর, মূল্য ২ লাখ ৮৪ হাজার টাকা। ১ দশমিক ৪৬ একর এর মূল্য ২ লাখ ৩৭ হাজার। 

এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি, চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার ৯ দশমিক ৪৩ একর জমি। যার মূল্য ১৫৩ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা। ৯ দশমিক ৪৩ একর, মূল্য ৮২ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। সাইফুল আলমের নিজ নামে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় ২৩  দলিলের ৪ দশমিক ৭০৭ একর জমি। যার মূল্য ৫ লাখ টাকা। 

সাবেক রাষ্ট্রপ্রতি হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলের কাছ থেকে গুলশানের ২ এর ১০ কাঠা বা ১৬ দশমিক ৫০ শতকের জমি। মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। ইনহেরেন্ট ট্রেডিং অ্যান্ড ইমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আনসারুল ইসলামের ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজতুরি বাজারের ৯০ দশমিক ৮৮ শতাংশ ও ৩ হাজার বর্গফুটের ১ তলা দালান। মূল্য ৫৬ কোটি ৯৬ লাখ টাকা। ব্লাইন্ড লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালকের আহসানুল আলম ধানমন্ডি আবাসিক এলাকায় ১ বিঘা বা ৩৩ শতাংশ জমি। সবমিলিয়ে মোট ৫৮ দশমিক ১৬৪৬ একর জমি। যার মূল্য ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। 

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত