weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওড়িশায় বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

প্রকাশ : ০৬-০৪-২০২৫ ২২:১৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। এতে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার শিকার ওই বাসে বেশিরভাগই বাংলাদেশি তীর্থযাত্রী ছিলেন বলে জানা গেছে। খবর ওড়িশা টিভি, ওমকম নিউজ ও সম্বাদ ইংলিশের।

খবরে বলা হয়েছে, রবিবার (৬ এপ্রিল) সকালে ভুবনেশ্বরের উত্তরচকে পর্যটকবাহী বাসটি দুর্ঘটনার শিকার হয়। ওড়িশার সংবাদমাধ্যম ওমকম নিউজ বলছে, নিহত ওই বাসযাত্রী একজন বাংলাদেশি নাগরিক। তবে প্রতিবেদনে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ওড়িশা টিভি জানিয়েছে, নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযান শুরু হয়েছে।

সূত্রের বরাত দিয়ে দুই সংবাদমাধ্যমেই বলা হয়েছে, ওই বাসে ৭০ জনের মতো আরোহী ছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন বাংলাদেশি তীর্থযাত্রী। পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুরের মাধ্যমে তারা ভারত সফর করছেন। কাশির বিশ্বনাথ মন্দির দেখে তারা ওই বাসে করে পুরিতে যাচ্ছিলেন।

ওড়িশা টিভির খবরে বলা হচ্ছে, উত্তরচকের কাছে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি উল্টে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী