weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারেন্ট নেই তাই গ্রেপ্তার হননি আবদুল হামিদ : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ১০-০৬-২০২৫ ০০:৪৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। উপদেষ্টা বলেন, যেহেতু তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই, তাই গ্রেপ্তারের প্রশ্নই আসে না। তবে যদি কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চিকিৎসা শেষে রবিবার (৮ জুন) দিবাগত রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি ব্যাংকক থেকে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাত দেড়টার দিকে বিমান থেকে নেমে ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর রাত তিনটার দিকে তিনি বিমানবন্দর থেকে বের হন। গত ৮ মে চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন আবদুল হামিদ। সে সময় তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ড. এ এম নওশাদ। তারা থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরা ও তার বিরুদ্ধে গ্রেপ্তার প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও সরকার বলছে, আইন মেনে পদক্ষেপ নেওয়া হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ গণমাধ্যমকে জানান, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে এসেছেন। কোনো প্রটোকল চাননি। 

এদিকে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। আবদুল হামিদের দেশ ছাড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় শুরু হয়েছিল।

তার দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেদিন। তারা হলেন- ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, আবদুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম, এসবির এটিএসআই মো. সোলায়মান।

বিষয়টি জানাজানি হলে দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঘটনা ঘটে। আন্দোলনের মুখে ১০ মে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে।

আবদুল হামিদ ২০১৩ সালে ২৪ এপ্রিল প্রথম দফায় দেশের ২০তম রাষ্ট্রপতি, ২০১৮ সালে ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেন। বঙ্গভবন ছাড়ার পর আবদুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তারা বাসায় ওঠেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক গণমাধ্যমকে ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী তুলতে ডিসিদের প্রস্তুত থাকতে হবে : সম্প্রচারমন্ত্রী গণমাধ্যমকে ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী তুলতে ডিসিদের প্রস্তুত থাকতে হবে : সম্প্রচারমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে স্বরাষ্ট্রমন্ত্রী নারী আসনে জ্যোতিই সংসদ সদস্য হচ্ছেন নারী আসনে জ্যোতিই সংসদ সদস্য হচ্ছেন প্রাণ গেল আরো ১৭ শিশুর,হামে মৃত্যু ছাড়াল ৩০০ প্রাণ গেল আরো ১৭ শিশুর,হামে মৃত্যু ছাড়াল ৩০০