weather ২৫.৭৯ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী নদীতে মিলল নিখোঁজ দুই পর্যটকের মরদেহ

প্রকাশ : ২৬-১২-২০২৪ ২৩:০৩

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
দীর্ঘ ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ মিলেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে নিখোঁজ পর্যটক প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্তের (১৭) মরদেহ ভেসে উঠে।

এর আগে তারা একই স্থানে গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে ডুবে যায়।

কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা, নয় জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্নফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে তিন জন নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত ও শাওন নদীতে ডুবে নিখোঁজ হন। 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই পর্যটকের মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত