weather ২৫.৪২ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৮-০১-২০২৫ ২৩:০৫

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
কানাডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার টরেন্টোতে নিধুয়া মুক্তাদির (১৯) নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) ইরি লেকের তীরে পোর্ট ব্রুস সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) নিধুয়ার ভাই আব্রাহাম মুক্তাদির এ তথ্য নিশ্চিত করেছেন। নিধুয়া কানাডায় বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। তিনি মায়ের সঙ্গে স্কারবারোর ক্রিসেন্ট টাউনে বসবাস করতেন।

জানা গেছে, নিহত নিধুয়া কানাডার ফানশাওয়ে কলেজের নার্সিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গত ৪ ডিসেম্বর পোর্ট স্ট্যানলি থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তরপূর্বে হক ক্লিফ রোড থেকে নিখোঁজ হয়েছিলেন। তাকে খুঁজে পেতে পুলিশ ডুবুরি এবং ড্রোনের সাহায্য নিয়েছিলেন। তবু তার সন্ধান মিলছিল না।

শনিবার ওয়ানেটা বিচে এক কানাডিয়ান নাগরিক নিধুয়ার লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান। মঙ্গলবার অন্টারিও প্রাদেশিক পুলিশ নিশ্চিত করে, এটি নিখোঁজ নিধুয়ার লাশ। অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আব্রাহাম মুক্তাদির বলেন, পুলিশ আমার বোনের মরদেহ খুঁজে পেয়েছে। আমার পরিবার খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমার বোন খুব সাহসী এবং দৃঢ়চিত্তের অধিকারী ছিল। নিধুয়া মুক্তাদিরের মা সামিনা নাসরিন চৌধুরী বলেন, মেয়ের সঙ্গে আমার সর্বশেষ কথা হয়েছে গত ২৯ নভেম্বর। আমার মনে হয় আমি একটি খারাপ স্বপ্ন দেখছি, জেগে উঠে দেখব সব ঠিক আছে। 

আমার মেয়ে বেঁচে আছে। আমি শুধু মেয়েকে ফিরে পেতে চাই, আমার আর অন্য কোনো চাওয়া নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত