weather ৩৪.৯ o সে. আদ্রতা ৫২% , বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গণমাধ্যমকে ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী তুলতে ডিসিদের প্রস্তুত থাকতে হবে : সম্প্রচারমন্ত্রী

প্রকাশ : ০৬-০৫-২০২৬ ১৯:২০

ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন । ছবি : সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
দেশের গণমাধ্যম খাত এখনও পুরোনো অ্যানালগ কাঠামোর মধ্যে আটকে আছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম একটা পুরোনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসিদের পরামর্শ দিয়েছি, তারাও যেন প্রস্তুত থাকেন। একই সঙ্গে ভুল তথ্য ও অপতথ্য মোকাবিলা, আধুনিক তথ্য ব্যবস্থাপনা এবং সাংবাদিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

ডিসি সম্মেলনের চতুর্থ দিন বুধবার (৬ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জাহেদ উর রহমান, সচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।

বৈঠকের শুরুতে ডিসি সম্মেলনকে সরকারের নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেন জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন এবং পরে বিভিন্ন মন্ত্রণালয় নিজেদের দায়িত্ব-সংশ্লিষ্ট বিষয় নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা করে থাকে। এর ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেছে।

গণমাধ্যম খাতের কাঠামোগত দুর্বলতা সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সমস্যাগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত না করায় গৎবাঁধা চিন্তা ও কাজের মধ্যেই খাতটি পরিচালিত হয়েছে। এখন সেই অবস্থান থেকে বেরিয়ে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে কাজ করতে চায় সরকার।

মন্ত্রী বলেন, গণমাধ্যমের সমস্যা ব্যাপক। এটি একটি পুরোনো অ্যানালগ জায়গায় দাঁড়িয়ে আছে, যাকে ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে জেলা প্রশাসকদেরও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, তথ্য মন্ত্রণালয় যখন প্রয়োজনীয় সক্ষমতা ও নীতিগত কাঠামো নিয়ে কাজ শুরু করবে, তখন মাঠ প্রশাসনকে তা বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা করতে হবে।

সভায় ভুল তথ্য (মিস-ইনফরমেশন) ও অপতথ্য (ডিস-ইনফরমেশন) মোকাবিলার বিষয়েও গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় রেখে তথ্যপ্রবাহকে আরও দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ করার উদ্যোগ নেওয়া হবে।

সরকারের তথ্য ব্যবস্থাপনায় বিদ্যমান সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন জহির উদ্দিন স্বপন বলেন, সরকারের প্রস্তুতি এবং গণমাধ্যমের চাহিদার মধ্যে বর্তমানে একটি স্পষ্ট ব্যবধান রয়েছে, যা রাষ্ট্রীয় দুর্বলতারই প্রতিফলন। তবে এই সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে। শিগগিরই আধুনিক তথ্য ব্যবস্থাপনায় প্রবেশ করা সম্ভব হবে।

সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা

সাংবাদিকদের বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও পেশাগত সুরক্ষার বিষয়েও সরকারের অবস্থান জানতে চাইলে মন্ত্রী বলেন, ইতোমধ্যে নোয়াবের সঙ্গে মালিকপক্ষের নীতিগত পর্যায়ে আলোচনা হয়েছে। শিগগিরই টেলিভিশন মালিকদের সংগঠনের সঙ্গেও বৈঠক হবে। সাংবাদিকরা সম্মানিত পেশার মানুষ। তাই নিয়োগকর্তারা যেন আইন অনুযায়ী মর্যাদাসম্পন্ন বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করেন, সে বিষয়ে সরকার উদ্যোগ নেবে।

গণমাধ্যম খাতে পেশাদারিত্বের সংকটের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বর্তমানে সাংবাদিক ও গণমাধ্যম মালিক পরিচয়ে বিপুলসংখ্যক ব্যক্তি এবং প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ অবস্থায় পেশাদার সাংবাদিকদের পক্ষ থেকে ‘ভাসমান প্রতিষ্ঠানগুলোর’বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। 

তবে বিষয়টি সংবেদনশীল উল্লেখ করে তিনি বলেন, সব পক্ষের মতামত বিবেচনায় নিয়েই সরকার অগ্রসর হতে চায়। অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অচিরেই গণমাধ্যম খাতের সমস্যাগুলোর কার্যকর সমাধান সম্ভব হবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ