weather ২৫.৭৩ o সে. আদ্রতা ৯৩% , বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুঁড়িয়ে দেওয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি, ইট-রড খুলে নিয়ে যাচ্ছে উৎসুক জনতা

প্রকাশ : ০৭-০২-২০২৫ ০৪:১৭

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি রাতভর ভাঙচুর করা হয়। সকাল থেকে একাধিক ক্রেন দিয়ে পুরো বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। একইসঙ্গে বাড়িটির ইট, রডসহ বিভিন্ন ধ্বংসাবেশ নিয়ে যাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ধানমণ্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে সরেজমিনে এমন চিত্র দেখা যায়। 

সরজমিনে দেখা যায়, রাতভর ভাঙচুরের পর এখনও ক্রেন দিয়ে বাড়িটি ভাঙার কাজ চলমান আছে। শত-শত মানুষ বাড়িটির আশেপাশের সড়কে অবস্থান নিয়ে সেই দৃশ্য দেখছে। অনেকে নিজেরাও ভাঙচুর কার্যক্রমে অংশ নিচ্ছে। পাশাপাশি উৎসুক জনতার একাংশ ভেঙে পড়া বাড়িটির ইট-রডসহ নানা ধ্বংসাবশেষ নিয়ে যাচ্ছে। তবে এসব কাজ ভবঘুরে ও নেশাগ্রস্তরা করছেন বলেও দাবি অনেকের। 

এ প্রসঙ্গে জানতে চাইলে আব্দুস সালাম নামে এক ব্যক্তি বলেন, ভালো মানুষ কিছু নিচ্ছে না। যারা নিচ্ছে, তারা সব নেশাগ্রস্ত ভবঘুরে। এরা এসব বিক্রি করে নেশা করবে। 

অপর এক ব্যক্তি বলেন, এসব শেখ হাসিনার কৃতকর্মের ফল। সে আগে দেখাইছে, এখন তার সাথে একই জিনিস হচ্ছে। এই জায়গায় এতিম খানা করতে হবে। অথবা আবু জেহেলের বাড়ি যেমন টয়লেট হয়েছে। এটাও তেমন হওয়া উচিত। 

সাভার থেকে ৩২-এ ঘুরতে আসা এক নারী বলেন, জুলাই আন্দোলনের সময় বাচ্চাদের সাথে সড়কে ছিলাম। ৫ আগস্ট এখানে আসতে চেয়েছিলাম। আমার আগেই আসার ইচ্ছে ছিল। তখন আসতে পারিনি, এখন বোন, ছেলে-মেয়েকে নিয়ে এসেছি। ভালো-মন্দ যাই করা হবে মানুষকে তার সাজা পেতে হবে। ভুলে গেলে চলবে না, আল্লাহ বলে একজন আছেন। 

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত