weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশা ও কনকনে শীত থাকবে আরো তিন-চার দিন

প্রকাশ : ২৯-১২-২০২৫ ১১:৪৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পৌষের মাঝামাঝিতে রাজধানীসহ দেশজুড়ে শীতের দাপট বেড়েছে। কুয়াশাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা মিলছে না, তাই তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি কমেনি। আরো তিন-চার দিন দেশে এমন অবস্থা বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর রবিবার (২৮ ডিসেম্বর) জানিয়েছে, সোমবার সকালে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

নৌপরিবহন মন্ত্রণালয় ২৫ ডিসেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে ঘন কুয়াশার মধ্যে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়।

সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা উল্লেখ করেছে, কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, গত কয়েক দিনে দেশের তাপমাত্রা বেশ কমে গেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যও কমে গেছে। তাপমাত্রার (সর্বোচ্চ ও সর্বনিম্ন) পার্থক্য কমে গেলে শীতের অনুভূতি বেশি হয়। দেশের অনেক জায়গায় সূর্যের দেখা না পাওয়া যাওয়ায় ভূমি উত্তপ্ত হতে পারেনি। ভূমি যদি গরম না হয়, তাহলে শীতের অনুভূতি বাড়ে। মূলত এসব কারণে দেশে শীতের অনুভূতি বেড়ে গেছে।

রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলীতে, নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। তারপর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে, ১১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দেশের অধিকাংশ অঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, দেশে এখন কোনো শৈত্যপ্রবাহ বইছে না। তবে শৈত্যপ্রবাহ প্রবাহিত হলে শীতের অনুভূতি যেমন থাকে, তেমন শীত অনুভূত হচ্ছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে যাওয়া এবং সূর্যের দেখা না পাওয়া যাওয়ায় এমন অনুভূত হচ্ছে।

শাহানাজ সুলতানা আরো বলেন, এখন যে অবস্থা চলছে, তা আরো তিন-চার দিন থাকতে পারে। ১ ও ২ জানুয়ারি তাপমাত্রা একটু বাড়তে পারে। ৬ থেকে ৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে।

রবিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, ২৮ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। দেশের অধিকাংশ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।

কিশোরগঞ্জের নিকলীতে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। নিকলী সদরের কৃষক মো. ঈমাম হোসেন (৬৫) বলেন, তীব্র শীতের কারণে চরম ভোগান্তিতে পড়েছি।

রাজশাহীতে রবিবার সারা দিন সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশার সঙ্গে ছিল হিমেল বাতাস। রাজশাহী নগরের আমজাদের মোড় এলাকায় রাস্তার পাশে মানুষজনকে আগুন জ্বালিয়ে তাপ নিতে দেখা যায়। 
নগরের মোহনপুর এলাকার শ্রমজীবী বাবুল হোসেন বলেন, শীতের কারণে রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। উত্তরের ঠান্ডা বাতাসে কষ্ট বাড়ছে। কাজকর্মও কমে গেছে। 

ঘন কুয়াশা আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে উত্তরের জনপদ রংপুরের স্বাভাবিক জীবনযাত্রা। কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যাও বাড়ছে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন রোগীরা। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সিইসি : সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন করাই চ্যালেঞ্জ সিইসি : সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন করাই চ্যালেঞ্জ সাংবাদিকদের তথ্য সংগ্রহ করছে কারা? যা বললেন এসবি প্রধান সাংবাদিকদের তথ্য সংগ্রহ করছে কারা? যা বললেন এসবি প্রধান হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৩১ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৬৩১ পল্লবীতে শিশু হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ পল্লবীতে শিশু হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ খুলনায় টানা তৃতীয় দিন মহাসড়ক অবরোধ খুলনায় টানা তৃতীয় দিন মহাসড়ক অবরোধ