weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ : ১৫-০৫-২০২৬ ১৬:৫০

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১৯ নেতাকর্মী। ছবি : সংগৃহীত।

পিপলসনিউজ ডেস্ক
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মিছিল ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৫ মে) সিএমপি কোতোয়ালী থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশের অভিযোগ, বৃহস্পতিবার (১৪ মে) সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন। 

এ সময় তারা  ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জড়ো হন। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের অলিগলি দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনকে যুবলীগের নেতা বলে উল্লেখ করা হয়েছে। 

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ রয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী