weather ২৮.৪৩ o সে. আদ্রতা ৬৭% , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

প্রকাশ : ২৫-০৪-২০২৬ ১৮:৫২

সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী। ছবি : সংগৃহীত।

পিপলসনিউজ ডেস্ক
দেশের শিক্ষাব্যবস্থা থেকে দীর্ঘদিনের সেশনজট চিরতরে নির্মূল করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসেই আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে। একইসঙ্গে এইচএসসি পরীক্ষাও উল্লেখযোগ্যভাবে এগিয়ে আনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই। মূলত সেশনজট কমিয়ে এনে শিক্ষার্থীদের সময় বাঁচাতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত বছর জুনের শেষে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে রেজাল্ট হয়েছে অক্টোবরে, আর তাদের ভর্তি পরীক্ষা হয়েছে ২০২৬ সালের জানুয়ারিতে। 

ড. এহছানুল হক মিলন বলেন, আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সের ভর্তি পরীক্ষা হচ্ছে। অর্থাৎ কেবল ভর্তির পেছনেই শিক্ষার্থীদের জীবন থেকে একটি বছর ঝরে যাচ্ছে। এই গ্যাপ আমরা আর রাখতে চাই না। সিলেবাস ও কারিকুলাম শেষ হওয়ার পরপরই যেন বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়, সে লক্ষ্যেই কাজ করছে মন্ত্রণালয়। 

মন্ত্রী বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর ফলের জন্য দীর্ঘ অপেক্ষা এবং এরপর কোচিং সেন্টারে যাওয়ার পেছনে যে সময় ও অর্থ অপচয় হয়, তা বন্ধ করতে চায় সরকার। রেজাল্ট শেষ, পরীক্ষা শেষ এবং পরপরই নেক্সট অ্যাডমিশন - এই ধারায় আমরা ফিরতে চাই। 

তিনি বলেন, এজন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথেও সমন্বয় করা হবে যাতে কোনো মিসকমিউনিকেশন না থাকে। আমরা চাই না আমাদের ছাত্রছাত্রীরা কোনো প্রশাসনিক কারণে ক্ষতিগ্রস্ত হোক।

তিনি আরও বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের খুঁটিনাটি বিষয় নিয়ে মন্ত্রণালয় প্রতিদিন কাজ করছে। বিস্তারিত কর্মসূচি ও রূপরেখা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেশবাসীকে জানানো হবে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আখতার হোসেন : প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি আখতার হোসেন : প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি চলতি বছরেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা মির্জা ফখরুল : আগামী ১ মে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মির্জা ফখরুল : আগামী ১ মে শ্রমিক দলের সমাবেশে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী জামায়াত আমির : বিএনপি দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে জামায়াত আমির : বিএনপি দুর্বল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে জামায়াত কখনোই সুস্থ চিন্তা করে না : মির্জা ফখরুল জামায়াত কখনোই সুস্থ চিন্তা করে না : মির্জা ফখরুল