weather ৩০.১৩ o সে. আদ্রতা ৭৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশ : ২০-০৫-২০২৫ ২২:০৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পথচারীসহ তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে, জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীতে চাঁদপুর–কুমিল্লা আঞ্চলিক সড়কে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

নিহতরা হলেন নাটোর জেলার বাসিন্দা ও ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইছা (৩৫) এবং চাঁদপুর শহরের বাবুরহাট এলাকার বাসিন্দা ও চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সদস্য মো. সমুদ্র মাল (২৪)। 

আহত তিনজন হলেন মোটরসাইকেল আরোহী মো. রাকিব (২৭), পথচারী মো. আফজাল (২৬) ও মো. ফাহাদ (১৮)। 

ওসি বাহার মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে সমুদ্র ও রাকিব একটি মোটরসাইকেলে করে শহর থেকে বাবুরহাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশা ঘুরানোর সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিকশা ও মোটরসাইকেল দুটিই দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. বেলায়েত হোসাইন বলেন, হাসপাতালে নিয়ে আসা পাঁচজনের মধ্যে দুজন মৃত ছিলেন। তাদের শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে রাকিব ও ফাহাদকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন আফজাল চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি বাহার মিয়া আরো বলেন, দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া অনুযায়ী মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত