weather ৩৫.৬৮ o সে. আদ্রতা ৪৬% , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশ : ৩০-০৪-২০২৬ ১৯:৪৪

ছবি : সংগৃহীত।

সিনিয়র রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় একটি পারিবারিক কবরস্থানের পাশ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো র‍্যাব-৫-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ওই এলাকার একটি পারিবারিক কবরস্থানের সীমানা দেওয়ালের পাশে সন্দেহজনকভাবে একটি ব্যাগ পড়ে রয়েছে। 

পরে গতকাল (বুধবার) সন্ধার সময় চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়।

অভিযানকালে একটি কাপড়ের বাজারের ব্যাগ থেকে ১টি দেশীয় বন্দুক, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এসব অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ